@shanto_islam_officials: #মা আপনাকে অনেক মিস করি -😅👍 মা দূরে আছি বলে কি তোমাকে ভুলেছি? না মা… প্রতিদিন তোমার কথাই বেশি মনে পড়ে। অচেনা দেশে, অচেনা মানুষের ভিড়ে নিজের কষ্টগুলো নিজের সাথেই কথা বলে। এখানে কেউ জানে না তোমার হাতের ভাতের স্বাদ, তোমার বকুনির মধ্যেও যে কত মায়া ছিল। জ্বরে পড়লে মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ নেই, কষ্টে চোখ ভিজলে “সব ঠিক হয়ে যাবে” বলার মতো মা-ও নেই। প্রবাসে টাকা আসে, কিন্তু মায়ের আদর আসে না। হাসি দেখাই সবার সামনে, আর রাতে একা হয়ে নীরবে তোমার কথা ভেবে চোখ ভিজাই। মা, একদিন ফিরে এসে তোমার কোলে মাথা রাখব— সেই আশাতেই আজও লড়ে যাচ্ছি।