@kazisultana756: জীবনের গন্তব্যস্থলটা যেন কোথাও হারিয়ে গেছে। নিজের ব্যর্থতাগুলো ঢেকে রাখতে রাখতে কখন যে নিঃশব্দে বিলুপ্তির পথে হাঁটা শুরু করেছি, টেরই পাইনি। নিজেকে খুঁজতে গিয়ে বুঝলাম, আমার অস্তিত্বটাই এখন প্রশ্নের মুখে! ব্যর্থ মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী নিঃসঙ্গতা। আমিও তাই ছিলাম, নিজেরই সঙ্গী। কিন্তু ইদানীং আয়নার ভেতরেও আর নিজেকে খুঁজে পাই না। ধীরে ধীরে ঘনিয়ে আসা অন্ধকারের সঙ্গে মিশে যাচ্ছি; যেন আলো আমাকে চিনতেই ভুলে গেছে। নিরুপায় হয়ে ভাবি, জীবনে এতটা পিছিয়ে পড়বো - কখনো কল্পনাও করি নি। তবু এই অন্ধকারের গভীরেও কোথাও একটা ক্ষীণ আশা জেগে থাকে, হয়তো একদিন আবার নিজেকেই ফিরে পাবো! 🖤#foryou #foryoupage #trend #tiktok #bdtiktokofficial🇧🇩