🦋 দুষ্টু ছেলে 🦋 :
চাঁদ ঠিক আমার মত..."
রোজ রাত এলে সে এসে দাঁড়ায় আকাশে, নীরবে তাকিয়ে থাকে পৃথিবীর দিকে কার যেন অপেক্ষায়। চাঁদের আলো খুব কোমল, তবুও একা,
তার হাসির মাঝে লুকিয়ে থাকে হাজারটা না-পাওয়ার ব্যথা। সে নিজে জ্বলে না, আলোটা ধারনে সূর্য থেকে, তবুও সবাই ভাবে চাঁদ কত আলো ছড়ায়! ঠিক যেমন আমি হাসিমুখে থাকি, তবুও জানি, ভেতরটা খালি, শুধু তোমার অভাবে। চাঁদ দেখলেই তোমার কথা মনে পড়ে , তুমি দূরে-ঠিক যেমন দূরে চাঁদ, ছোঁয়া যায় না। হাজার তারা থাকলেও চোখ খুঁজে শুধু চাঁদকে, তেমনই হাজার মানুষ থাকলেও মনটা খুঁজে শুধু তোমায়। রাত বাড়ে, চাঁদ হেলে পড়ে ধীরে ধীরে, তবুও কিছু বলে না, শুধু দেখে যায় চুপচাপ। সে অভিমান করে না। অভিযোগও করে না, তবুও তার আলোয় যেন কিছু একটা কষ্ট লুকিয়ে থাকে। আমিও ঠিক চাঁদের মতোই-নিরব, নিঃসঙ্গ, ভালোবেসে ফেলা আমি। আর তুমি...হয়তো সেই আকাশ, যার শেষ হয় না... তবুও তোমায় একটা কথাই বলতে চাই, অনেক ভালোবাসি তোমায়....🫠 শুধু তোমার জন্য
2026-01-16 13:43:30