:_*আমায় কোনোদিন ছেড়ে যাবে না তো?*_😅🥀
সম্পর্কের শুরুতে এই একটা প্রশ্ন আমাদের সবাইকে ফেস করতে হয়। তখন আবেগের বশে আমরা কত সহজেই বলে ফেলি, 'না গো, কোনোদিনও না।' তখন মনে হয়, পৃথিবীটা খুব সুন্দর, আর এই মানুষটাই আমার সব। কোনো ভয় থাকে না, থাকে শুধু অন্ধ বিশ্বাস।
কিন্তু সময় বড়ই অদ্ভুত! তারপর একদিন সব পাল্টে যায়। কয়েকটা বছর পেরোতেই সেই 'ছেড়ে না যাওয়ার' ওয়াদা করা মানুষগুলোই কেমন অচেনা হতে শুরু করে। ভুল বোঝাবুঝি, ইগো আর অভিমানের পাহাড়ে চাপা পড়ে যায় সেই পবিত্র প্রতিশ্রুতি।
আজ হয়তো দুজনার আকাশ আলাদা, বালিশ আলাদা। অথচ মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে, বুকের ভেতরটা যখন হু হু করে ওঠে, তখন দুজনই সেই পুরনো স্মৃতিতে ফিরে' যায়। মনে পড়ে সেই শুরুর দিনগুলোর কথা-যেদিন আমরা খুব শখ করে ভালোবাসার নাম দিয়েছিলাম, অথচ আগলে রাখতে পারলাম না।
আসলে, মানুষ বদলায় না, সময় আর পরিস্থিতি আমাদের বদলে দেয়।❤️🩹💔🫂🥀