🌸l⑅⃝⛱️ক্যাপশন®লাভার °🍂 :
🖋️___° কখনো কখনো জীবনের এমন এক মোড়ে এসে দাঁড়িয়ে যায়—যেখানে রাস্তা দু’দিকে খোলা, অথচ কোথাও পৌঁছানোর নিশ্চয়তা নেই। এক পাশে পড়ে থাকে অতীতের ভারী স্মৃতি, আফসোস আর না-বলা কথাগুলো,আর অন্য পাশে দাঁড়িয়ে থাকে অনিশ্চিত ভবিষ্যৎ—ভয়, প্রশ্ন আর অজানা আশঙ্কা নিয়ে।
মন চায় ফিরে যেতে সেই সময়গুলোতে, যেখানে হাসিটা ছিল সহজ আর মানুষটা ছিল নিজের মতো,কিন্তু সময় নির্মম—সে পেছনে তাকাতে দেয় না। আবার সময় ঠেলে নিয়ে যেতে চায় সামনে,অথচ ক্লান্ত মন বলে ওঠে—“আর না, আমি পারছি না।”
এই টানাপোড়েনেই মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলে নিজের হাসি,নিজের শান্তি, নিজের সেই চেনা পরিচয়টা।বাইরে সব ঠিকঠাক দেখালেও ভেতরে জমে থাকে নীরব যুদ্ধ,যার শব্দ কেউ শোনে না, কষ্ট কেউ বোঝে না।
শেষমেশ মানুষ বেঁচে থাকে শুধু অভ্যাসে,হাসে শুধু মুখে,আর প্রতিদিন একটু একটু করে হারিয়ে যায় নিজের কাছ থেকেই।
2026-03-05 14:19:50