@antu8568: যা হওয়ার কথা, তা হয়েই যায়— চাইলেও অনেক কিছু ধরে রাখা যায় না। কিছু স্বপ্ন নিঃশব্দে ভেঙে যায়, কিছু ইচ্ছা অপূর্ণ থেকেই যায় আজীবন। কষ্ট আসে, বাধা আসে, হতাশাও আসে— তবুও এগুলো নিয়েই জীবন এগিয়ে চলে। সব হারানোর পরও মেনে নেওয়ার মাঝেই একটা অদ্ভুত শান্তি লুকিয়ে থাকে। যা একবার হারিয়ে যায়, তা আর আগের মতো ফিরে আসে না— তবুও সামনে তাকিয়ে স্থির থাকতে হয়, কারণ এটাই জীবন। 😌💗