✍️𝓛𝓮𝓴𝓱𝓸𝓴 𝓢𝓚.𝓘𝓶𝓻𝓪𝓷 :
প্রিয় আব্বা জান,,,
দেশ ছেড়ে চলে যাচ্ছি,,
যাওয়ার আগে আমাকে কি একটিবারের জন্যও জড়িয়ে ধরা যায় না,,
আপনি কি আমাকে একটা বার জড়িয়ে ধরবেন,,
আপনাকে জড়িয়ে ধরার এক আকাশ সমান ইচ্ছে আমার,,
কিন্তু কখনো মুখ খুলে বলতে পারি না,,
আপনাকে কখনো বলতেও পারিনি,,
আমি আপনাকে ভীষণ ভালোবাসি,,
ইচ্ছে থাকা সত্বেও কখনো জড়িয়ে ধরতে পারিনি আপনাকে,,
জানি না আর ফিরতে পারবো কি না,,
এই দেশের মাটিতে,, জানি না,,
এটাই কি আমাদের শেষ দেখা হবে নাকি?!
সেই যে ছোট্ট বেলায় আপনাকে জড়িয়ে ধরেছিলাম,,,
আর জড়িয়ে ধরা হয়-নি,, আজ বহু বছর,,
ভুলেও গেছি প্রায় ঠিক কতো বছর আগে জড়িয়ে ধরেছিলাম,,
আজ বহুকাল হইলো,, আপনার হাতে খাবার খাইনা,,,
আজ বহুকাল হইলো,, আপনি সামনা সামনি আদর করেন না,,
তবে আমি জানি, বুঝি আপনি আমাকে অনেক ভালোবাসেন,,
কিন্তু কখনো প্রকাশ করতে পারেন নি,,
ঠিক তেমনি আমিও আপনাকে অনেক ভালোবাসি,,
কিন্তু প্রকাশ করতে পারি না,, তহলে কি আমিও অনেক বড় হয়ে গেছি,,
যতোটা বড় হলে মানুষ,,, ভালোবাসা প্রকাশ করতে পারেনা,,
আর রাগ নিয়ন্ত্রণ করতে পারে না,,,আমার এখনও মনে আছে,,
ছোট বেলায় যখন আপনাকে বলতাম,,
কবে বড় হবো, কবে চাকরি করতে পারবো,,
তখন আপনি বলতেন,, বাবা বড় হতে চাইয়ো না,,
বড় হইলে বলবা, যদি আবারও ছোটো বেলায় ফিরে যেতে পারতাম,,
তখন আমি বলেছিলাম না,, আমি তারাতারি বড় হতে চাই,,
তখন আপনি আবার বলেছিলেন,,
আমিও ছোটো বেলায় তারাতাড়ি বড় হতে চেয়েছিলাম,,
আর এখন মনে হয় যদি ছোটো বেলায় ফিরতে পারতাম,,
তাহলে ফিরে যেতাম সেই সোনালী শৈশবে,,
আর আমি এখন এই কথা গুলোর মানে বুঝতে পেরেছি,,
আর আমিও এখন সেই মধুর শৈশবে ফিরে যেতে চাই,,
আমি আবার আপনার হাত ধরে হাটতে চাই,,
আমি আবার আপনার হাতে খাবার খেতে চাই,,
আমি আবার আপনার কাঁধে করে ঘুরতে চাই,,
আমি আবার আপনার সাথে মন খুলে কথা বলতে চাই,,
আমি আবার আপনার কোলে মাথা রেখে ঘুমাতে চাই,,
জানি কখনো অতীতে ফিরে যেতে পারবো না,,
তবুও ইচ্ছে করে,, ইশশ যদি ফিরতে পারতাম,,
2026-04-08 11:19:57