ԹԲՐɿԺԹ ɿՏʅԹʍ :
কুয়াকাটা পর্যটন নগরী হওয়া সত্যেও কুয়াকাটায় এখন পর্যন্ত দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যার্থ। এটার অনেক গুলো কারণ রয়েছে। প্রথমত, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার জন্য কোন প্রকার মান সম্মত ভাল বাস নেই, এসি বাস নেই। যা আছে সব টাই লোকাল। আর এমন লোকাল যে বরিশাল থেকে কুয়াকাটার দূরত্ব ১১৪ কিলোমিটার হলেও পৌছাতে সময় নিচ্ছে ৪ ঘন্টা। যাত্রাপথে যেহেতু লোকাল বাস সেহেতু যত্রতত্র বাস থামিয়ে যাত্রি ওঠা নামানো ছাড়াও কারণে অকারণে বাস থামিয়ে বসে থাকা প্রচন্ড বিরক্তির কারণ। দ্বিতীয়ত কুয়াকাটা সৈকতকে পর্যটন বান্ধব করার কোন উদ্যোগ কুয়াকাটা পৌরসভা নিতে পারে নি। সৈকতে অব্যবস্থাপনা যেখানে সেখানে ভ্রাম্যমাণ পন্যের ভ্যান, পর্যাপ্ত ডাস্টবিন নেই, বালির বস্তা দিয়ে সমুদ্রের ঢেউকে প্রতিরোধ করার চেষ্টা, একজন পর্যটকের জন্য সৈকতে আধুনিক মানসম্মত ওয়াশরুম/ফ্রেশরুম/টয়লেট নেই, কোন শাওয়ার রুম নেই, কোন লকার সিস্টেম নেই। খাবারের মান পর্যবেক্ষণ এবং নিয়মিত মনিটরিং ব্যবস্থা নেই, নির্ধারিত স্থানে পার্কিং ব্যবস্থা, পরিকল্পিত দোকান, খাবার দোকান, রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, ওয়াকওয়ে, পরিবহন ব্যবস্থা নেই। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে তিন নদীর মোহনা পর্যন্ত কোন কোন বাইকার/ওটোরিকশা/ভ্যান ভাড়া নিচ্ছে ৭০০ টাকা কেউ নিচ্ছে ১০০০ টাকা কেউ নিচ্ছে ১২০০ টাকা আবার ঠিক একই ভাবে জিরো পয়েন্ট থেকে গংগামতির চর/কাউয়ারচর কিংবা মিনি সুইজারল্যান্ড পর্যন্ত ভাড়া নিচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা। এই যে ভাড়ার নৈরাজ্য এটা নির্ধারণ করে দিলে জিরো পয়েন্টে বড় করে টানিয়ে দিলে পর্যটক হয়রানি বন্ধ হবে। কুয়াকাটাতে একটি আধুনিক হাসপাতাল প্রয়োজন যেখানে পর্যটকগন চিকিৎসা ব্যবস্থা পাবে। এই প্রতিবন্ধকতা যতদিন সমাধান না হবে ততোদিন কুয়াকাটা পর্যটক টানতে ব্যার্থ হবে।
2026-04-21 07:23:36