@har.alamin: প্রাণপ্রিয় দেবিদ্বারবাসি। আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে বিএনপি আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে। আমার দল বিএনপি আমাকে বহিষ্কার করলেও আমি আমৃত্যু বিএনপি কে মনেপ্রাণে ধারণ করবো। আমি আমার চিন্তা ও চেতনা থেকে বিএনপি কে আলাদা করতে পারবো না। আমি আমৃত্যু বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে বেচে থাকবো। আমি বিএনপি থেকে নমিনেশন পাওয়া সত্ত্বেও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনেতা জনাব তারেক রহমান এর দল, আপনারা এটা সবসময় মনে প্রাণে ধারণ করেন। তাই দেবিদ্বারের বিএনপির আপামর কর্মী ও সমর্থক বৃন্দের প্রতি আমার আবেদন, যেহেতু আমার অবর্তমানে বিএনপি ট্রাক মার্কার প্রার্থীকে সমর্থন দিয়েছে, সেহেতু আপনারা সবাই ট্রাক মার্কার প্রার্থীকে সমর্থন দিবেন এবং তাঁকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে এই কুমিল্লা ৪ আসন দেশনেতা জনাব তারেক রহমান কে উপহার দিবেন। আমরা সবাই একসাথে কাজ করলে জয়যুক্ত হবই, ইনশাআল্লাহ। আমার কোনো ভুলত্রুটি হলে বা আপনাদের করো মনোকষ্টের কারণ হয়ে থাকলে আপনাদের নিজের ভাই বা বন্ধু মনে করে আমাকে দয়া করে ক্ষমা করবেন। বিএনপি জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।