? :
মায়াবতী তোমারে পাইলেও জীবন চইলা যাইবো , আবার তোমারে না পাইলেও জীবন চইলা যাইবো, তবুও তোমারে পাইয়া গেলে সন্ধ্যা রাইতে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবার মন চাইবো, দুইডা কথা বেশি কইবার মন চাইবো, রাস্তায় ফুল বা চুরি দেখলে, বড় শখ কইরা তোমার লাইগা কিনা আনবার শখ করবো, একসাথে বইসা আকাশের তারা গোনার স্বাদ জন্মাইবো , বর্ষার দিনে হাতে হাত রাখিবার মন চাইবো , তোমারে না পাইলেও হয়তো এসব কিছু হইবো, তবুও সবকিছুতে, তুমি না থাকার শূন্যতা টা থাইকা যাইবো, তোমারে না পাইলে এইসব কিছু হইব না, বুকের ভিতর জীবন ভর একটা হাহাকার থাইকা যাব, মাঝ রাইতে চাপা ব্যথা হইবো, মনের ভিতর মেঘ জৈমা হঠাৎ হঠাৎ বৃষ্টি নামব, তবে আমি বর্ষা চাই না, বসন্ত চাই, তোমার সোনা তো চাইনা, তোমাকে চাই, মায়াবতী, তুমি আবার বড্ড শখের একজন মানুষ, আমার লাইগা ছোট্ট একটা জীবন থাইকা যাইও, তুমি শুধু আমার ভালো চাইও না, আমারেও চাইও, তোমারে ছাড়া আমার থাকা হইবো, কিন্তু ভালো থাকা হইবো না,হুহু...! 😅
2026-03-08 16:36:53