@ri_ki_001: আমি কখনই আমার অনুভূতি গুছিয়ে প্রকাশ করতে পারি না। আমি আমার কাছের মানুষগুলোকে বুঝাতে বরাবই ব্যর্থ তাদেরকে আমি কতটা গুরুত্ব দিয়ে চাই। আমার কান্না ততটা হৃদয়বিদারক নয়, যে খুব সহজে স্পর্শ করবে আমার প্রিয়গুলোর হৃদয়। আমার কষ্টগুলো অবান্তর। যা আমি কাউকেই বুঝাতে পারি না। কেউ বুঝেও না। আমার মন খারাপগুলো খুবই ঠুনকো, আলাদা করে ভাবার মতো তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। আমি মিথ্যে আন্তরিকতা দেখাতে পারি না। কারও জন্য মন থেকে কিছু না আসলে ভণিতা করতে পারি না। কৃত্রিম আবেগ, সাজানো ভালোবাসা, এসব আমার দ্বারা সম্ভব নয়। এগুলো বরাবরই আমার অপারগতা। আমি বুঝি। মানুষকে ধরে রাখতে হলে অভিনয় জানতে হয়ে। মিথ্যা প্রশংসা আর মিথ্যে প্রতিশ্রুতিতে অন্যের মন জয় করা যায়। আমি তা পারি না। আমি কেবল দূর থেকে তাদের ভালো চাই। মন থেকে চাই তাদের জীবন সুন্দর হোক। তারা আমার পাশে থাকুক বা না থাকুক, আমাকে ভুল বুঝুক, কিংবা ধীরে ধীরে দূরে সরে যাক। তবুও আমি মন থেকে চাই তাদের জীবনের প্রতিটি মুহূর্ত অসম্ভব ভালো কাটুক। লেখক- মেহেদী হাসান শুভ্র

ri_ki_001
ri_ki_001
Open In TikTok:
Region: BD
Sunday 22 February 2026 08:54:41 GMT
7875
267
3
99

Music

Download

Comments

_who_is_ajmir
-AJمير🕊️✨ :
caption dew
2026-06-07 09:01:45
0
shofekul.islam13
☆WHOAMI☆ :
🥰🥰🥰
2026-04-05 18:42:08
0
sariya.afrin.ummi
❣️❣️ -Sariya afrin bristy-❣️❣️ :
🥰🥰🥰
2026-05-27 14:16:51
0
To see more videos from user @ri_ki_001, please go to the Tikwm homepage.

Other Videos


About