হিমু :
বিচ্ছেদ হলেও তো ফিরে পাওয়ার একটা আশা থাকে, কিন্তু সে তো ,অন্যের ঘরের বউ হয়ে গেছে😅🥀💔 আমি যারে ভালোবাসি সে কি আমারে চায় হয়তোবা আমারে চায় তবে দুজন দুজনে পাই না কি আজব তাই না দুজন দুজনরে ভালোবেসেও পাইনা💔🥀🥀🥀কাছে থাকার গুরুত্বই যে বুঝেনি,
দূরে যাওয়ার গুরুত্ব তাকে আর কতটাই বা পোড়াবে!
যে মানুষটা সবসময় পাশে ছিল, নীরবে খোঁজ নিয়েছে, অভিমান লুকিয়ে ভালোবাসা দিয়ে গেছে—তার উপস্থিতি তখন স্বাভাবিকই মনে হয়েছিল। কখনো মনে হয়নি, এই উপস্থিতিটাই একদিন সবচেয়ে বড় শূন্যতা হয়ে দাঁড়াবে।
মানুষ অদ্ভুত, কাছে থাকলে মূল্য দেয় না, দূরে চলে গেলে স্মৃতির ভিড়ে খুঁজে বেড়ায়। অথচ তখন আর কিছুই করার থাকে না, শুধু আফসোস আর নীরব দীর্ঘশ্বাস। যে হাতটা সবসময় ধরার জন্য বাড়ানো ছিল, সেই হাতটাই একদিন ক্লান্ত হয়ে সরে যায়।
দূরত্ব আসলে কাউকে পোড়ায় না, পোড়ায় সেই অবহেলা, যেটা একসময় ভালোবাসার জায়গা দখল করে নিয়েছিল। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো দূরত্বে হারায় না, হারায় অবহেলায়। আর যখন মানুষটা সত্যিই দূরে চলে যায়, তখন বুঝা যায়—সে কাছে থাকাটা কতটা মূল্যবান ছিল, আর সেই মূল্য হারানোর কষ্টটাই সবচেয়ে বেশি জ্বালায়। 😥🥀🥀🥺
2026-02-23 09:46:33