Sumon :
@Sumon::❣️❣️:অন্যের চোখে জল এনে তুমি হাসবে কতো দিন? হিসাব টা ঠিকই দিতে হবে ,,যে দিন আসবে তোমার দিন
.💘:ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি হয়তো আমি পাগল, হয়তো অনুভূতির ভেতরে কোন এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে… তবুও নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি। যেদিন ভেতরটা একবারেই ভেঙে গিয়েছিল, সেদিনও বাইরে থেকে এক চিলতে হাসি মুখে সবার সামনে দাঁড়িয়ে ছিলাম। কষ্টগুলোকে আমি বন্ধু বানিয়েছি, একাকীত্বকে আপন করে নিয়েছি। মানুষ ভাবে আমি হয়তো সুখী, শক্ত, কিন্তু তারা জানে না, প্রতিটি রাত আমার একটার লড়াই। নিজেকে নিজেই বুঝিয়ে রাখি, “তুই ভালো আছিস”… অথচ আমি জানি আমি ভালো নেই। ভেঙে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে। আর এই ধ্বংস হওয়াটাকেই যেনো ভালোবেসে ফেলেছি। আমি সেই মানুষ, যে হার মানার আগ মুহূর্তে হাসে— কারণ জানি, কান্না দেখলে কেউ দেখবে না। তাই আমি অদ্ভুত, আমি অনুভূতির আগুনে পুড়ে যাওয়া নীরব যোদ্ধা। আমার জীবনের কোনো সুখের গল্প এটা নয়… এটা নিঃশব্দ বিস্ময়। যেখানে হাসির আড়ালে লুকানো থাকে হাজারো না বলা কথা, না পাওয়া প্রিয় মানুষ, ভাঙা স্বপ্ন, হারিয়ে যাওয়া আমি। 😅🙏💔
2026-03-02 08:45:42