@tariqurahman000: ৭ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর ২০তম কারাবন্দী দিবস। ২০০৭ সালের ৭ মার্চ ফখরুদ্দিন-মইনউদ্দিন সরকার তারেক রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রিমান্ডের নামে তাঁর উপর চালানো হয় অমানুষিক নির্যাতন! ভেঙে দেওয়া হয় তাঁর কোমরের হাড়! ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন। দেশী বিদেশি চক্রান্তকারীরা চেয়েছিলেন জনাব তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে ফেলতে! কিন্তুু তারেক রহমানের দেশপ্রেম ও দৃঢ় মনোবলের কাছে পরাজিত হয়েছিলো চক্রান্তকারীরা। তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।#Prime_Minister_of_Bangladesh_ #Tarique_Rahman_ #বিএনপি #bnp🌾team #সবারআগেবাংলাদেশ