ভালোবাসি বলেই—
ঘৃণা করার অধিকার পেয়েছেন।
এইযে অবহেলা করেন, অপেক্ষায় রাখেন।
আমার নামে ঘৃণার আধুলি জমান বুকের ভেতর।
ভালোবাসি বলেই—
এসবের অধিকার পেয়েছেন।
জুড়ে আছি বলেই—
বারবার ছুঁড়ে ফেলার ভয় দেখিয়েছেন।
যদি ভালো না বাসতাম তবে
ঘৃণা কিংবা অবহেলার অধিকার পেতেন না।
আমি ভালো না বাসলে—
আপনার ঘৃণা করার যোগ্যতাও থাকে না।
একদিন—
'ভালোবাসি না' বলে দিয়ে
সব অধিকার তুলে নিব।
2026-07-26 02:18:07
2
To see more videos from user @ashikash31, please go to the Tikwm
homepage.