🍒ˏˋ°•*⁀➷𝑻𝒂𝒔𝒏𝒖 𝑨𝒑𝒖 ヅ🍒 :
সবকিছুর দিকে থাকালে আমি শেষ, আর আমার দিকে থাকালে আমার সব শেষ। আমি আমার নিজের মাঝেই হারিয়ে গেছি,আমার সিদ্ধান্ত কি আমি নিজেও জানি না।মনে হয় আমি একশোটা পথের মাঝখানে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো পথই ঠিকভাবে ধরতে পারছি না।প্রতিটা ভোর আমার জন্য নতুন প্রশ্ন নিয়ে আসে, আর প্রতিটা রাত আমার ভেতরের ঘূর্ণির স্রোতকে আরও জটিল করে তোলে।আমি চাই কারো চোখে নিজেকে দেখতে, কিন্তু যখন কারো দিকে থাকায়, তখনও আমি হারায়, মনে হয়, আমি নিজেই আমার জন্য অপরিচিত। আমার ভাবনার আকাশ ভাঙা মেঘে ঢেকে গেছে, আর আমার হৃদয়ের আগুন মাঝে মাঝে শুধু নিঃশ্বাস ফেলার জন্য জ্বলে। কখনো কখনো আমি চাই নিজেকে ছুয়ে দেখতে, আমার ভেতরের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত স্বপ্নকে একটিমাত্র মুহূর্তে ধরতে।
কিন্তু তারপর বুঝি, আমি হয়তো এমন এক যাএার মধ্যে রয়েছি, যেখানে আমি নিজেকেই খুঁজে পাবার চেষ্টা করছি।
আর এই ভাঙা, এই অস্পষ্টতা, এই অজানা সিদ্ধান্ত গুলোই হয়তো আমাকে আমার সত্যিকার রুপের কাছাকাছি নিয়ে যাবে। সবকিছু শেষ মনে হলেও,এক ফোঁটা আশা বাঁচে ––যে ফোঁটা হয়তো আমাকে আমার নিজস্ব পথে ফিরিয়ে আনবে।
আমি জানি না আমার ঠিক কোন পথে যেতে হবে,আমি জানি না আমার সবশেষ কোথায়। কিন্তু আমি চলছি, থেমে না থেকে,ভাঙা কল্পনা আর অজানা সিদ্ধান্তের মাঝে নিজেকে খুঁজে বের করার জন্য। কারণ হয়তো, আমার সবশেষ ঠিক সেই যাএার মধ্যে লুকিয়ে আছে।💔😅
2026-04-11 00:06:08