তোমাকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছু মানুষকে ইচ্ছে করলেই ভোলা যায় না...🙂💔
তুমি এখন অন্য কারও গল্পে, অন্য কারও হাসিতে, অন্য কারও শান্তিতে জড়িয়ে আছো। আর আমি? আমি এখনো তোমার নাম শুনলেই থেমে যাই, তোমার একটা ছোট্ট খবর পেলেই বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে।
তোমাকে অন্য কারও সাথে দেখলে কষ্ট হয়, খুব কষ্ট হয়। তবুও জানো, তোমার প্রতি আমার অনুভূতিটা বদলায় না। কারণ ভালোবাসা সবসময় কাছে পাওয়ার নাম না, কখনো কখনো দূরে থেকেও কাউকে মন থেকে না সরাতে পারার নাম।
আমি জানি, আমার জন্য তোমার জীবনে আর কোনো জায়গা নেই। তবুও প্রতিদিন একটু করে তোমাকেই ভাবি। নিজের সাথে লড়াই করি, নিজেকেই বুঝাই—‘এবার থেমে যা।’ কিন্তু হৃদয়টা বারবার শুধু তোমার কাছেই ফিরে যায়।
হয়তো কিছু ভালোবাসা অপূর্ণই থেকে যায়। তবুও সেই অপূর্ণতাতেই লুকিয়ে থাকে সবচেয়ে বেশি সত্যি অনুভূতি...!😅🥀”
2026-04-09 18:31:37
2
MR.AIMLESS :
ব্রো,,
এই শোক সাত জন্মে ও কাটবে না🥺🥺🥺
2026-03-30 21:33:12
3
To see more videos from user @raw_safu02, please go to the Tikwm
homepage.