ছেড়ে দিবো বলে আমরা
অনেক কিছু ছাড়তে পারিনা,তার মধ্যে অন্যতম হলো কিছু মানুষের মায়া..!
সে শুধু কথা বলা বন্ধ করে দিয়েছে _
কিন্তু জানে না, কতো রাত আমি চোখের পাতা বন্ধ না করে কাটিয়েছি। সে জানে না, কতো রাত তার নাম টা বুকে চেপে ধরে নিঃশব্দে কেঁদেছি। আমার কান্না, আমার অপেক্ষা, আমার ভেঙে পড়া _এর কিছুই তার জানা নাই, জানার চেষ্টাও করেনি। তাকে ভালোবাসতে গিয়ে আমি শুধু তাকেই হারায়নি, আমি ধীরে ধীরে নিজেকেও হারিয়েছি। হারিয়েছি হাসি, হারিয়েছি শান্তি, হারিয়েছি নিজের উপর বিশ্বাস। সব দিক থেকেই শূন্য হয়ে গেছি _ ভেতরে বাহিরে সর্বদিকেই। তবুও অভিযোগ নেই, দাবি নেই, শুধু ক্লান্ত এক মন আর নিঃশেষ হয়ে যাওয়া ভালোবাসা নিয়ে শেষ পর্যন্ত এইটুকুই বলতে পারি _যাই হোক, তুমি ভালো থেকো। এই ভাঙা হৃদয় থেকেও তোমার জন্য এই দোয়াটুকু রইলো...!😊❤️🩹🔏