@xw1_rabbi: -নদীর ধারে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময়টা একটু ধীরে চলে… জলের স্রোত যেমন নিজের মতো করে বয়ে যায়, তেমনি জীবনও কারো জন্য থেমে থাকে না। এই নদী অনেক গল্প জানে—ভালোবাসার, হারানোর, অপেক্ষার। কিছু স্মৃতি ঠিক নদীর ঢেউয়ের মতো—বারবার ফিরে আসে, ছুঁয়ে যায়, আবার হারিয়ে যায়। তবুও নদী থামে না, সে নিজের পথেই চলে… হয়তো আমাকেও শিখতে হবে—সব কষ্ট, সব না বলা কথা এই স্রোতে ভাসিয়ে দিয়ে এগিয়ে যেতে। 🌊#frypgシ #rajshahi #নদী #caption #প্রাকৃতিক_সুন্দর্য