꧁ঔৣ✞ℳᎥℓ₺᥆ท✞ঔৣ꧂ :
বেস্ট ফ্রেন্ড তুমি বুঝতে অনেক দেরি করবে, আমি হারিয়ে যাওয়ার মানে শুধু একজন মানুষকে হারানো নয়—তুমি হারিয়েছো সেই হৃদয়টাকে, যে তোমার জন্য নিঃস্বার্থে নিজেকে উজাড় করে দিয়েছিল। সেই চোখ, যে শুধু তোমাকেই দেখতো, সেই মন, যে তোমার প্রতিটি না-বলা কথার গভীরে ডুব দিয়ে তার অর্থ খুঁজতো। তুমি হারিয়েছো সেই ভালোবাসা, যে তোমার প্রতিটি ত্রুটি, প্রতিটি দুর্বলতাকে আপন করে নিয়েছিল, তবু তোমাকে পরিপূর্ণ মনে করতো।
একদিন, হঠাৎ করেই মনে পড়বে—আমাদের সেই দিনগুলো, যখন আমি তোমার পাশে ছিলাম। সেই হাসি, সেই কথা, সেই নীরব মুহূর্ত, যখন শুধু আমাদের দুজনের অস্তিত্বই যথেষ্ট ছিল। কিন্তু তখন তোমার বুকের ভেতর এক অসহ্য শূন্যতা কাঁদবে। তুমি চাইবে আমাকে খুঁজতে, আমার কণ্ঠস্বর শুনতে, আমার স্পর্শ অনুভব করতে—কিন্তু আমি তখন আর থাকবো না। আমার চলে যাওয়ার পর তুমি বুঝবে, এই স্বার্থপর, কঠিন দুনিয়ায় নিখাঁদ ভালোবাসা কতটা দুর্লভ, কতটা অমূল্য। তখন ভালোবাসার অভাবে, অনুভবের শূন্যতায়, তুমি ধীরে ধীরে নিজের মধ্যেই পুড়ে ছাই হবে।
যখন আমি তোমার কাছাকাছি ছিলাম, তুমি আমার মূল্য বোঝোনি। আমার উপস্থিতি তোমার কাছে সাধারণ মনে হয়েছিল, যেন আমি সবসময়ই থাকবো। কিন্তু যখন আমি হারিয়ে যাবো, তখন প্রকৃতির প্রতিটি কোণে আমার ছায়া দেখবে। বাতাসের নিঃশ্বাসে আমার কথা শুনবে, মেঘের বিষাদে আমার চোখের জল দেখবে, নদীর একাকীত্বে আমার নীরবতা অনুভব করবে, পাহাড়ের নিস্তব্ধতায় আমার অপেক্ষার প্রতিধ্বনি পাবে। কিন্তু সেসব শুধুই তোমার মনের ভ্রম, বাস্তবে আমি আর ফিরবো না।
তখন হয়তো বারবার মনে হবে, “ইশ! যদি সময়কে একটু পিছিয়ে নেওয়া যেতো! যদি আরেকবার তাকে বলতে পারতাম, সে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ!” কিন্তু সময় কি কখনো কারো জন্য অপেক্ষা করে? না, সময় নির্মম। আর মানুষ, যখন চুপচাপ সরে যায়, তখন সে আর আগের মতো ফেরে না। তুমি বুঝবে, খুঁজবে, আকাঙ্ক্ষা করবে—কিন্তু আমি তখন শুধু তোমার স্মৃতিতে এক বিবর্ণ ছায়া হয়ে থাকবো।
এই হারানোর বেদনা তোমাকে শেখাবে, ভালোবাসাকে সম্মান করতে, যারা তোমার পাশে আছে তাদের মূল্য দিতে। কিন্তু ততক্ষণে আমি দূরে, অনেক দূরে—যেখানে তোমার ডাক আর পৌঁছাবে না। তাই এখনও যদি সময় থাকে, থেমে যাও, চারপাশে তাকাও, যে তোমাকে ভালোবাসে তাকে আঁকড়ে ধরো। কারণ, আমার মতো যারা চলে যায়, তারা আর ফিরে আসে না।🥹💔
2026-04-02 11:51:23