মরে গেলে তো মরেই গেলাম -তবে যতদিন বাচবো আমার এই কোমল হৃদয়ে শুধু তুমিই থাকবে.!! আমি উন্মাদ হয়ে উঠি কেবল তাকে এক ঝলক দেখার আকাঙ্ক্ষায়-চোখের দিগন্তে তার অবয়বের এক মুহূর্তের আবির্ভাবই যেন আমার সমস্ত অস্তিত্বকে আলোড়িত করে।
ভাবো, যে প্রতিদিন তার সান্নিধ্যে দৃষ্টি নিবদ্ধ করতে পারে, তার ভাগ্য কত অনুপম, কত বিস্ময়কর—কারণ সে প্রতিদিন প্রত্যক্ষ করে সেই রূপ, যার একটিমাত্র দর্শনের জন্য আমি উন্মাদনার সীমানায় দাঁড়িয়ে আছি।
সত্যিই, পৃথিবীর সমস্ত সৌভাগ্য একত্র করলেও সম্ভবত সেই মানুষের প্রাপ্তির সমান হবে না-কারণ সে প্রতিদিন দেখে তাকে, আর আমি উন্মাদের মতো কেবল একবার দেখার আশায় বেঁচে আছি.!!