-𝗙𝗮𝗵𝗶𝗶𝗶𝗶𝗶✒️📚 :
যখন তুমি দূরে সরে যাও, আমি নিজেকে বোঝাই হয়তো তুমি ব্যস্ত, হয়তো তোমার মন খারাপ। কিন্তু প্রতিবার যখন তোমার উত্তর আসে না, ভিতরে কোথাও একটা ছোট্ট কাঁটা বিঁধে। আমি জানি, সম্পর্কে সবসময় কথা বলতে হয় না। কিন্তু যখন একজন চুপ করে থাকে, আরেকজনের হাজারটা প্রশ্ন জন্মায়। আমি তোমাকে বোঝার চেষ্টা করি, তোমার মুখের হাসি, চোখের ভাষা, সবকিছু পড়তে চাই। কিন্তু তুমি যখন বলো “বোঝনা”, তখন আমার সব কথা গলায় আটকে যায়।
আমি চাই না জোর করে কথা বের করতে। শুধু চাই, তুমি একটু খুলে বলো। কারণ চুপ করে থাকলে আমি ভয় পাই ভয় হয়, হয়তো আমি তোমার কাছে আর গুরুত্বপূর্ণ নই। হয়তো আমাদের মাঝের সেই সুন্দর সংযোগটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে।
তাই আজও আমি চুপ। কিন্তু ভিতরে ভিতরে অনেক কথা জমে আছে। একদিন যদি তুমি সত্যি বুঝতে চাও, তাহলে আমি সব খুলে বলব। শুধু একটু সময় নাও, একটু মন দাও।
2026-04-18 07:01:30