@lifewithasha13: এই মাইগ্রেনের ব্যাথা একদিন সত্যি সত্যিই আমার জান নিয়ে নিবে। এই ব্যাথা আসলে কাউকে বলে বুঝানোর মত না। মাথার একপাশ থেকে শুরু হয়ে আস্তে আস্তে সমস্ত মাথা, চোখ সহ অসহ্য রকম ব্যাথা করে। প্রচন্ড রোদ, অতিরিক্ত ঠান্ডা, স্ট্রেস, ধুলাবালি কিছুই সহ্য করা যায়না। অতিরিক্ত কথাবার্তা সহ্য হয়না, চিল্লাচিল্লি সহ্য হয়না, সবকিছু অসহ্য লাগে। এই অসহ্য যন্ত্রণা নিয়ে সারাদিন সংসার সামলানো বাচ্চা সামলানো এসব শুধু মেয়েদের দ্বারাই সম্ভব। তবুও দিন শেষে শুনতে হয় কি করো বাসায় সারাদিন ওইতো খালি কয়টা রান্না করো আর বাচ্চাকে স্কুল থেকে আনতে যাও😅🫣 #migraine #migrainelife #migrainepain #highlightseveryone #nonfollowersviewers