🍁PROPANZEL🍁👑🇧🇩 :
আমার যেদিন মৃত্যু হবে, সেদিনও অনেক কিছুর অভাব থাকবে..."
সেদিন হয়তো আমার নি:শেষ হয়ে যাওয়া
নি:শ্বাসগুলো কারো কানে পৌঁছাবে না...
সেদিন আমি আর কাউকে বারবার লিখবো না...
"ভালো থেকো..."
কারন আমি নিজেই থাকবো না
তবুও...
আমার চোখদুটো শেষবারের মতো কাউকে খুঁজবে,
হয়তো যাকে চেয়েছি...
সে তখনও ব্যস্ত থাকবে নিজের জগতে।
আমার লাশটা যখন কাফনে মোড়ানো হবে, তখন হয়তো অনেক অভাব থাকবে-কারো ভালোবাসা পাওয়ার, একবার কাঁদিয়ে জড়িয়ে ধরার, শেষবারের মতো " আমি আছি" শুনে শান্ত হওয়ার।
সেদিন আমার নি:শব্দ চলে যাওয়ার পথে কারো ব্যস্ত সময় আটকে থাকবে না, কারো মেসেঞ্জারে আর আমার নামটা জ্বলবে না, কারো স্টোরিতে "এই মানুষটা ছিলো" বলার সময়ও থাকবে না.।তবুও আমি চলে যাবো -ভূল বোঝা, অপূর্ণতা, অভিমান, অবহেলা সবই রেখে যাবো পৃথিবীর জন্য।
"মৃত্যু হয়তো সব কিছু শেষ করে দেয়," "কিন্তু আমার অভাব গুলো রয়ে যাবে-" কারো মনে নয়, শুধুএই শূন্য পৃথিবীর বুকে, যেখানে ভালোবাসা বলে কিছু ছিলো না... শুধু অভাব ছিল, আমি ছিলাম
2026-04-14 18:07:27