@bd.oiv.official: একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াত। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো। এভাবে দীর্ঘদিন কেটে যায়। একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল। সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারল কাকই খামের ভিতরে ফুল পাঠিয়েছে। কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, "তোমার শরীর যেমন কালো রঙের, তেমনি তোমার রুচিও কালো। তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতে কালো ফুল পাঠিয়েছো!" কাক ময়ূরের কথা শুনে দু:খ পেয়ে চলে গেল। বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না। এভাবে সপ্তাহ গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। কাকের সন্ধান আর ময়ূর পেল না। অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও কখনো করে নি। কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূর কাককে দেখে বলল, "আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়। তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে। তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন?" কাক জবাব দিল, "তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলো নি; ততদিন মনে হয়েছিল, সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম, ফুলের মতো জিনিসকেও তুমি রঙ দেখে বিচার করো; তখনই বুঝেছিলাম মরীচিকার পিছে ছুটে চলেছি। তাইতো নিজেকে সরিয়ে নিলাম।" ময়ূর বলল, "এখন যদি তোমাকে পেতে চাই, তবে কি তুমি আমাকে ভালোবাসবে?" কাক বলল, "চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্যও আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে। এই বাস্তবতা-ই সঠিক পথের দিশা দেয়। বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খাব।" কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করল। ধীরে ধীরে দু'জনার দূরত্ব বাড়তে লাগল। এ দূরত্ব যত বাড়বে "জীবন" নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে।#💔💔💔💔💔
💔_উড়ন্ত পাখি _💔
Region: SA
Friday 17 April 2026 11:44:55 GMT
Music
Download
Comments
★★Abul Hashem★★ :
অনেক সুন্দর একটা গল্প উপস্থাপন করেছেন, এটা আমাদের বাস্তব জীবনে উপলব্ধি করতে পেরেছি।
2026-04-20 00:18:33
3
MD SK :
হুম খুবই দুন্দর একটা গল্প
2026-04-29 11:56:26
1
Lokman Hosen :
ভাইয়া হেব্বি হইছে হেব্বি
2026-05-04 00:37:17
1
Md Fuad :
অসাধারণ একটা গল্প লেখেছেন কে লেখেছেন একটু সারা দিয়েন🥰🥰🥰
2026-04-20 09:56:20
1
মরিয়ম আক্তার জান্নাত :
মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই
2026-04-20 03:26:23
1
Joynal Abedin :
অনেক সুন্দর হয়েছে 👌আমার সঙ্গে এমনটা হয়েছে 👌👌👌👌👌👌👌👌👌👌👌
2026-04-20 09:33:49
1
সোনাই :
খুব ভালো লাগলো আমার লাইফের সাথে ৯০% মিল
2026-04-23 19:23:05
1
MD Masum :
অসাধারণ একটা গল্প
2026-04-20 01:50:49
1
অচেনা পাখি 😇💞 :
অসাধারণ
2026-04-26 05:01:51
1
Singapore probasi :
Right
2026-04-21 09:00:19
1
♪༄ শৃন্য অনুভৃতি.♪༄🦋 :
ভাই গল্প টা পড়ে অনেক ভালো লাগলো ❤️❤️
2026-04-20 08:15:24
1
Mizanur Rahman :
১০০%সত্য 🌹🌹🌹
2026-04-19 22:44:42
1
💞💞MD..SAIDUR💞💞 :
অনেক সুন্দর একটি গল্প
2026-04-20 21:02:34
1
mdpolok864 :
রাইট
2026-04-20 17:24:16
1
chik ami :
অসাধারণ 🌹
2026-04-18 07:02:25
1
suzan :
অসাধারণ
2026-04-20 07:32:51
1
omor4561 :
Right
2026-04-20 10:17:49
1
Ṣ̌ąƙįł Ƙḥäň :
রাইট
2026-04-18 10:06:59
0
🏌️♀️🏌️♀️🏌️♀️🏌️♀️🏌️♀️ :
Right
2026-05-08 09:04:42
1
((💘💘মরিয়ম 💘 হোসেন)) :
অনেক সুন্দর গল্প
2026-04-18 11:02:12
0
Miss Sefali🍁🥀 :
অসাধারণ 🥰🥰🥰
2026-06-04 09:43:10
1
দুষ্টু বরের মিষ্টি বউ 🥰🌹🥀 :
অনেক সুন্দর একটা গল্প পরে অনেক ভালো লাগলো🥰🥰
2026-04-29 10:14:31
1
md joynul islam Joy 756 :
গল্প হলেও আমার জীবনের সাথে ৯৯% মিল
2026-05-02 05:38:44
1
MD Kalam :
right পড়ে খুব ভালো লাগলো
2026-04-19 20:10:11
2
jahir :
সেই গল্প,,,খুব মনোযোগ সহকারে পড়লাম তবে বেশ ভালোই লাগলো,,,
2026-04-24 12:16:40
1
To see more videos from user @bd.oiv.official, please go to the Tikwm
homepage.