উচ্চারণ:
"আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতিল্লাতি লা ইউজাওয়িযুহুন্না বাররুন ওয়া লা ফাজিরুন। মিন শাররি মা খালাকা ওয়া যারা'আ ওয়া বারাআ। ওয়া মিন শাররি মা ইয়ানযিলু মিনাস সামা'ই ওয়া মা ইয়ারুজু ফিহা। ওয়া মিন শাররি মা যারা'আ ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। ওয়া মিন শাররি ফিতানিল লাইলে ওয়ান্নাহার। ওয়া মিন শাররি তাওয়ারিকিল লাইলে ওয়ান্নাহারি ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরিন, ইয়া রহমান" বাংলা অর্থ:
"আমি আল্লাহর সেই পরিপূর্ণ বাণীসমূহের মাধ্যমে আশ্রয় চাচ্ছি, যেগুলোকে কোনো সৎ বা পাপী অতিক্রম করতে পারে না। তাঁর সৃষ্টি করা, ছড়িয়ে দেওয়া ও অস্তিত্বে আনা সকল বস্তুর অনিষ্ট থেকে। আসমান থেকে যা নাযিল হয় ও তাতে যা উঠে যায় তার অনিষ্ট থেকে। জমিনে যা তিনি সৃষ্টি করেছেন ও তা থেকে যা বের হয় তার অনিষ্ট থেকে। রাত-দিনের ফিতনা থেকে। রাত-দিনের আগন্তুকদের অনিষ্ট থেকে, তবে সেই আগন্তুক ছাড়া যে কল্যাণ নিয়ে আসে। হে পরম দয়ালু"
2026-04-30 13:40:17
22
★🌸..সুখি★মানুষ..🌸★ :
ভয়ংকর কথা না ভাই এটা সুন্দর কথা ছিলো 💝💝 আলহামদুলিল্লাহ 💝💝