@m_i_m353: "কিছু মানুষ একেবারে প্রায় জিতে গিয়েও হেরে যায়। একদম খুব কাছে গিয়েও ফিরে আসে। বারবার হেরে যাওয়ার অভ্যাস হয়ে গেলে, তখন জিতে যাওয়ার ইচ্ছা ও থাকে না। জিততে চায় তো সবাই। হারতে চায় না কেউ। তবুও হারতে হয়। জিতে যাওয়ার মতো হেরে যাওয়াও ভীষণ রকম স্বাভাবিক। তবুও হেরে যেতে চায় না কেউ। যে ছেলেটা সবে আরম্ভ করেছে, সে ও হারতে চায় না। যে মেয়েটা সবে জিততে শিখেছে, সে একটু হারের আভাস দেখলেই পিছু হাঁটে। আমাদের মধ্যে সবাই রাজা। আমরা কেউ রাজত্ব বাদ দিয়ে রাজা হতে চাই না। আগে রাজত্ব, তারপর রাজা। আসলে দায়িত্ববোধ থাকার আগেই আমরা আধিপত্য চাই। যে মানুষটা অধিকার চায়, সে দায়িত্ব বুঝবেই, এমনটা সবসময় হয় না। সবাই লাইমলাইট খুঁজছে। সবাই চোখের সামনে আসতে চাইছে। হারার সাহস নেই। তবুও বারবার জিততে চেয়েও হেরে যাওয়া মানুষ অন্যদের থেকে একদম আলাদা হয়। সবাই ভালোবাসছে। ভালো থাকছে না কেউ।।"❤️🩹