K💔? :
আমি জানি আপনাকে আর পাওয়া হবে না, তাতে কী? ভালোবাসা তো পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য। আর আমি আপনাকে প্রতিটা মুহূর্ত অনুভব করি।
আমি আজ আপনার থেকে অনেক দূরে, হয়তো আপনি আমার অস্তিত্বের খবরও রাখেন না; তবুও আপনি আমার হৃদয়ে আগের মতোই আছেন। সময় কেটে যাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে, কিন্তু আমার অনুভূতি একটুও পরিবর্তন হবে না।
একদিন আমি বৃদ্ধ হবো, শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে—কিন্তু জানেন? আমার মনের ভিতর আপনার স্মৃতিগুলো ঠিক আগের মতোই তরুণ থাকবে। আপনার সেই হাসি, আপনার কণ্ঠস্বর, আপনার সেই চেহারা, চোখের মায়া—কিছুই হারাবে না, বরং আরও গভীর হয়ে থাকবে।
হয়তো বৃদ্ধ বয়সে কোনো এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো, বাতাসে হালকা শীতল পরশ থাকবে, আর আমি হারিয়ে যাব সেই ফেলে আসা দিনগুলোতে। মনে পড়বে আমাদের সেই কথাগুলো, না-বলা অনুভূতিগুলো। মনে পড়বে আপনাকে পাওয়ার কী তীব্র ইচ্ছা ছিল আমার!
সময় হয়তো আপনাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গিয়েছে, কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারেনি। আপনি আছেন, থাকবেন—যতদিন আমার নিঃশ্বাস আছে। জীবনের শেষ দিনেও যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, "কাউকে সত্যিকারের ভালোবেসেছো?" আমি তখনও নিঃসংকোচে বলবো—"হ্যাঁ, তাকে; যাকে আমি কোনোদিন পাইনি, কিন্তু ভালোবেসেছি সারা জীবন।" আপনার জন্য আমার পবিত্র মন থেকে দোয়া রইলো সব সময় ভালো থাকবেন'' আমার না হওয়া প্রিয় 💔😅
2026-05-23 15:56:20