ক্যাপশন পাগলি :
সম্পর্ক শেষ, তবুও আড়ালে খোঁজ রাখাটা এই হৃদয়ের এক নীরব, অদ্ভুত অভ্যাস..!
সবকিছু শেষ হয়ে গেছে কথা নেই, দেখা নেই, কোনো অধিকারও নেই, তবুও দিনের শেষে মনটা ঠিকই তোমার খবর নিতে চায় চুপিসারে। কখনো সোশ্যাল মিডিয়ায় , কখনো পরিচিত কারো কাছে অজান্তে জিজ্ঞেস করা "সে কেমন আছে..!
এই প্রশ্নটা যেন নিজেই নিজেকে করে যাই প্রতিদিন, বাইরে থেকে নিজেকে শক্ত দেখালেও, ভেতরে ভেতরে একটা অংশ আজও তোমার জন্যই নরম হয়ে থাকে, তোমার হাসি, তোমার কণ্ঠ, সবকিছু ভুলে যাওয়ার অভিনয় করি, কিন্তু ভুলতে পারি না একটুও, তুমি হয়তো অনেক আগেই এগিয়ে গেছো, নতুন মানুষ, নতুন গল্পে নিজেকে জড়িয়ে নিয়েছো, আর আমি..!
আমি এখনো পুরোনো স্মৃতিগুলোর ভেতর তোমাকে খুঁজে বেড়াই নীরবে, কারণ সম্পর্ক শেষ হলেও, ভালোবাসা আর অভ্যাস একদিনে মুছে যায় না, কিছু অনুভূতি থেকে যায় নিঃশব্দে, অদেখায়, অব্যক্ত হয়ে, তাই আজও বলি সম্পর্ক শেষ তবুও আড়ালে খোঁজ রাখা, এই হৃদয়ের এক চিরকালের অভ্যাস.,,।
2026-04-28 03:55:30