ফারজানা চৌধুরী :
বাপরে! নাহিদ ইসলাম দেখি আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি চ্যালেঞ্জ করেছে যে, ‘জিয়া ব্যবসা বন্ধ করুন, তা না হলে কেড়ে নেওয়া চোখের হিসাব দিতে হবে’.....😱
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অত্যন্ত কড়া ও বিস্ফোরক বক্তব্য দিয়েছেন NCP-এর নাহিদ ইসলাম।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াইয়ের কথা বলা হলেও আজ ক্ষমতায় গিয়ে ঠিকই পুরোনো কায়দায় জুলুম আর নব্য স্বৈরাচারের পথ বেছে নেওয়া হয়েছে।
সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, মানুষ আজ চরম কষ্টে আছে। বাজারে গ্যাস, সবজি ও বিদ্যুতের দাম আকাশচুম্বী। গত দুই দিন আগে টিসিবির লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক গরিব মহিলা মা** গেছেন। কিন্তু বিরোধী দল হিসেবে এই ব্যর্থতার সমালোচনা করলেই চোখ উ*ড়ে নেওয়া হচ্ছে, রাস্তায় ট্রাক্টর আর বালুর ট্রাক ফেলে পথ আটকে দেওয়া হচ্ছে।
তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “এটাই হচ্ছে তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর আসল নমুনা!”
তারেক রহমানকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম সরাসরি প্রশ্ন তোলেন, বিগত দিনে যারা জেলের ভেতর, পাটক্ষেত-ধানক্ষেতে কিংবা লন্ডন-শিলংয়ে লুকিয়ে ছিলেন, তারা আজ জনগণের রক্তের বিনিময়ে ক্ষমতায় এসে আবার জনগণের ওপরই জুলুম শুরু করেছেন। এটিই প্রমাণ করে যে বিএনপি গত ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য কোনো লড়াই করেনি, তারা শুধু সুযোগের অপেক্ষায় বসে ছিল।
হবিগঞ্জে জুলাই যোদ্ধা আলিফ-এর চোখ হারানোর ঘটনা নিয়ে। নাহিদ ইসলাম বলেন,
"প্রিয় তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি বলেছিলেন দেশে এসে আপনার বড় পরিকল্পনা রয়েছে। কেমন আপনার পরিকল্পনা? হবিগঞ্জে রড দিয়ে আঘাত করে একজন কলেজপড়ুয়া কিশোর জুলাই যোদ্ধার একটা চোখ নষ্ট করে ফেলা হয়েছে। এই চোখ তারেক রহমান আপনাকে ফেরত দিতে হবে। চোখ ফেরত না দেওয়া পর্যন্ত আমরা এক পা-ও ঘরে ফিরব না।"
ইতিহাসের টেনে নাহিদ ইসলাম আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে। কিন্তু বিগত ১৬ বছর ধরে যেমন বাংলাদেশে শেখ মুজিবের নামে ভুঁইফোড় ব্যবসা, চাঁদাবাজি ও জমি দখল চলেছে, ঠিক তেমনি এখন জিয়াউর রহমানের ছবি বা নাম ভাঙিয়ে কোনো ধরনের সন্ত্রাস ও দখলবাজি বরদাস্ত করা হবে না। অবিলম্বে এই ‘জিয়া ব্যবসা’ বন্ধ করতে হবে।🙂
#Prince #Monir #Bd #nahidislam #TariqueRahman
2026-07-31 09:35:28