ALMS CLOTHING :
@Sk Mahfuz::*সালাতুল তাসবিহ* নামাজ জীবনে একবার হলেও পড়ার কথা বলা হইছে হাদিসে আছে:
রাসূল (সা.) তাঁর চাচা হযরত আব্বাস (রা.) কে বলছিলেন, "চাচা, আমি কি আপনাকে একটা উপহার দেব না? এমন এক আমল শিখিয়ে দেব না যা করলে আল্লাহ আপনার আগের-পরের, নতুন-পুরান, ইচ্ছায়-অনিচ্ছায়, ছোট-বড়, গোপন-প্রকাশ্য সব গুনাহ মাফ করে দেবেন?" তারপর সালাতুল তাসবিহের নিয়ম শিখায় দেন।শেষে বলেন:সম্ভব হলে প্রতিদিন একবার পড়বে, না পারলে প্রতি জুমায় একবার, তাও না পারলে মাসে একবার, তাও না পারলে বছরে একবার, আর তাও না পারলে অন্তত জীবনে একবার হলেও পড়বে।সালাতুল তাসবিহ = ৪ রাকাত নফল নামাজ প্রতি রাকাতে ৭৫ বার এই তাসবিহ পড়তে হয়:
*سُبْحَانَاللهِ وَالْحَمْدُلِلهِ وَلَا إِلَهَإِلَا اللهُوَاللهُأَكْبَرُ*
"সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার"
মোট ৪ × ৭৫ = ৩০০ বার তাসবিহ পড়া লাগে।
তবে মনে রাখবা, এটা *ফরজ/ওয়াজিব না। না পড়লে গুনাহ নাই। কিন্তু ফজিলত অনেক বেশি, তাই সাহাবীরা গুরুত্ব দিতেন।পড়ার নিয়ম লাগলে বলো, ডিটেইলসে বলে দিচ্ছি 😊
2026-05-06 13:58:55