ব্যর্থ কবি 📜🖊........? :
ক্যাপশন নিচে 👇
কেউ কাউরে হুট কইরা ছাইড়া যায় না। ঝড় বৃষ্টির পূর্বাভাসের মতোন ছাইড়া যাওয়া মানুষও বহুভাবে ছাইড়া যাওনের আগে জানান দেয়, তুমি বুক শক্ত করো, সুযোগ পাইলেই আমি উড়াল দিবো তোমার মনের জালালা দিয়া, শূন্য কইরা দিবো তোমার পূর্ণ বুক।
হুট কইরাই কেউ ছাইড়া যায় না। ছাইড়া যাওনের আগে নিজেরে নিয়া বসে ভাবনার গোলটেবিলে; ঐ টেবিলে বইসা সমস্ত আবেগ, ভালোবাসা, প্রেম, চুমু দূরে কোথাও রাইখা স্বার্থের হিসাব নিয়া যোগ বিয়োগ কাটাকুটি খেলে। ওই খেলায় বেবাককিছু জিত্তা যায়, হাইরা যায় খালি ভালোবাসা।
ছাইড়া যাওনের আগে মেসেজের রিপ্লাইয়ের ধরণ বদলায়, দেখা-সাক্ষাতের দিনগুলো কমে , মুগ্ধতার দেয়ালে শেওলা জমে ভারি খুব, কথা বলার সময় কমে। যা বাড়ে তা কেবল অজুহাত, অভিমান আর তিক্ততা।
ভালোবেসে খুব অন্ধ ছিলাম বলেই আমি দেখতে পাইনি তোমার ছাইড়া যাওয়ার আগেই নগর ছেঁয়ে গেছে ছেড়ে যাবার আগাম বার্তায়। ভালোবার প্রতি দৃঢ় বিশ্বাস ছিল বলেই দেখতে পাইনি তোমার চোখ দুটো থেকে ছেড়ে যাওয়ার বহু আগেই উড়ে গেছে আমার মুগ্ধতা। তুমি আমারই আছো এই ভাবনাটা আমাকে ঘনঘোর কল্পনায় ডুবিয়ে রেখেছে বলেই ধরতে পারিনি তোমার চুমুতে লুকিয়ে রাখা ছলনা। আমরা তো এমনই, ভালোবেসে চিরকালের জন্যে বোকা হয়ে যাই।
যে বুক শূন্য করে তুমি ঐ রঙীন আকাশে উড়াল দিয়েছো, উড়তে উড়তে যদি ক্লান্ত লাগে, চিরশূন্য বুকে ফিরে এসো ফের। শূন্য বুক নিয়ে বেশিদূর হাঁটা যায় না জীবনের পথে। সমুদ্রের বুকেও তো কিছু পাথর থাকে- আমার তো আফসোস আর হাহাকার ছাড়া কিছু নেই। তুমি ফিরে আসলেই এসব হাহাকার ফুরাবে। বুকের মানুষ বুকে ফিরে আসো, পাথর হয়ে হলেও আসোও। তুমি বুকে থাকলে সমুদ্র হতে আমার হৃদয়ের কোন আপত্তি নাই...🥀💔😔
2026-04-29 16:27:22