🔰★彡[শুন্য অনুভূতি]彡★🔰 :
হ্যাঁ, সে বিবাহিত' জানি তার জীবনে এখন অন্য কেউ আছে, অন্য কারো নামেই সে তার ভবিষ্যৎ লিখে ফেলেছে|
তবুও বলো তো, হৃদয় কি কখনো এই সত্য মেনে নিতে পারে?
মানুষকে হয়তো দূরে সরিয়ে রাখা যায়, কিন্তু ভালোবাসাকে তো আর হৃদয় থেকে মুছে ফেলা যায় না| সে আজ অন্য কারো ঘরের মানুষ, তবুও আমার প্রতিটা নীরব রাতের ভিতর সে এখনও আগের মতোই বেঁচে আছে|
কখনো মাঝরাতে ঘুম ভেঙে যায়, আর মনে হয়-যদি একবার জানতে পারত, কেউ একজন এখনও তাকে কতটা নিঃশব্দে ভালোবেসে যাচ্ছে| কিন্তু সে তো জানেও না, আর জানার প্রয়োজনও নেই| কারণ এখন তার সুখের মাঝে আমার ভালোবাসা শুধু এক অচেনা ছায়া|
সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানো?
যাকে একদিন নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছিলাম, আজ তাকে দূর থেকে অন্য কারো হয়ে থাকতে দেখতে হয়| তবুও অভিশাপ দিতে পারি না, রাগ করতে পারি না... কারণ ভালোবাসা সত্যি হলে সেখানে রাগের জায়গা থাকে না, শুধু নীরব কষ্ট থাকে!
কখনো কখনো খুব ইচ্ছে করে তাকে বলি-"দেখো, আমি এখনও তোমাকে আগের মতোই ভালোবাসি|" কিন্তু বলা হয় না| কারণ এখন তার জীবনে আমার কোনো অধিকার নেই, শুধু কিছু স্মৃতি আছে, আর আছে নীরব ভালোবাসা.!!🙂💔
2026-05-13 03:49:40