@abdullahalrafi1517: তুমি ঠিক গোলাপের মতো— দূর থেকে মুগ্ধতা ছড়াও, কাছে এলে মন ভরে যায় সৌন্দর্যে। কিন্তু সেই সৌন্দর্যের ভেতরেই লুকিয়ে থাকে অজান্তের কিছু কাঁটা, যেগুলো না চাইতেও ব্যথা দিয়ে যায়। তুমি হয়তো বুঝতেই পারো না— তোমার হাসি যেমন কারো দিনটা সুন্দর করে দেয়, তেমনি তোমার অজান্তের আচরণই কারো মনে নিঃশব্দে ক্ষত তৈরি করে। তবুও মানুষ তোমার কাছেই ফিরে আসে— কারণ গোলাপের কাঁটার চেয়ে তার সৌন্দর্যটাই বেশি সত্য। — রাফি