@talukdar086: হৃদয়ের ভেতর আমাকে গুম করে গেছে। সন্ধান নেই, সামান্য আশ্বাস - খানিকটা ক্লান্তি মিশিয়ে বহুদিন আয়নায় খুঁজেছি। বুকের মাঝে পুষে রেখেছে আস্ত একটি বধ্যভূমি, রোজ অন্ধকার পর্বে অতি গোপনে দু চার বার খুন হয়। সেখানে আছে আস্ত একটি অরণ্যক, সময়ের দু পা পেছনে সেখানে সবুজে নীল, ফুল প্রজাপতির ঘর ছিল। একটি অঘোষিত দাঙ্গা লেগেছে বুকে, চারিদিকে নীল নীল রক্তে সয়লাব, একটি মানুষ ক্ষীণ জীবনের কাছে বসে আছে মৃত্যুর পা ধরে। তার স্বপ্নের পরতে পরতে মৃত্যুর আশ্বাস! সেই যে বন, রাতবিরেতে অতর্কিত গুম খুন - চিৎকারে, নিষ্পাপ ফুলটি কুঁকড়ে গেছে! কেউ জল দেয় না। শিশু প্রজাপতি এক ঘরে মরে আছে। সৌন্দর্যের সংজ্ঞা এখানে খুবএকটা যৌক্তিক নয় । এমন অঘটন লিখতেও ভয় হয়, খানিকটা নিজেই। এমন দাঙ্গা একটি দাস হৃদয়ের আত্মজীবনী। তন্দ্রা-নেভা চোখ মুছে দেখি, লিখছি আমার কাহিনী। যে ফুলটি কুঁকড়ে গেলো, সেটি আমার হৃদয়ে বাড়তে থাকা প্রেমিকা। আর প্রজাপতিটি আমাদের দুজনের স্বপ্ন নিয়ে উড়ে গেছে। আয়নার অভাবে নিজেকে চিনতে পারিনি, আমার হৃদয়ে আমি খুন হই - একই স্মৃতির আঘাতে, শুধু ভিন্ন ভিন্ন আধারে। - প্রেমের কাছাকাছি জীবন - সৌরভ ঘোষ
🌸🌸🌸
Region: BD
Thursday 30 April 2026 04:27:47 GMT
Music
Download
Comments
Sp Shakil Patwary :
♥️♥️♥️
2026-04-30 07:14:44
0
To see more videos from user @talukdar086, please go to the Tikwm
homepage.