꧁ঔৣ☬✞𝓓𝖔𝖓✞☬ঔৣ꧂ :
@🤧shakil Ahmed🤕:আমি জানি, তোমায় আমি চিরতরে হারিয়ে ফেলেছি।ঠিক যেন ঝড়ের মুখে পড়ে দিক হারানো কোনো এক নৌকা, যার আর তীরে ফেয়ার কোনো পথ নেই। তোমায় হারানোর পর থেকে আমার পৃথিবীটা কেমন যেন থমকে গেছে, চারপাশে হাজারো কোলাহল, অথচ আমার ভেতর টা এক নিস্তব্ধ হাহাকার। তুমি নেই, অথচ আমার প্রতিটা নিঃশ্বাসে তোমারই উপস্থিতি।
প্রতিদিন সকালে যখন চোখ খুলি,এক বিশাল শূন্যতা অনুভব করি।মনে হয় কী যেন নেই, অথচ সেই কিছু একটা ছিলো তুমি। সন্ধ্যার আকাশের দিকে তাকালে আজও আমি তোমার সেই চেনা মুখটাকেই খুঁজে ফিরি।তোমার সাথে কাটানো প্রতি টা মুহূর্ত আর তোমার হাসিগুলোই এখন আমার একাকীত্বের সঙ্গী।
তোমায় হারিয়ে বুঝলাম, ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়,দুরে থেকেও কারো স্মৃতিকে মনের গভীর যত্ন করে আগলে রাখাই হলো আসল ভালোবাসা। লোকে ভাবে আমি আগের মতোই আছি,কিন্তু ভেতরের এই একাকীত্ব আর কষ্ট শুধু আমিই জানি।
হয়তো তুমি আর কোনোদিন ফিরবে না,কিন্তু আমার হৃদয় তুমি সব সময় আগেই মতোই আছো।রাত যত গভীর হয়,তোমার কথা গুলো তত বেশি মনে পড়ে।হাত বাড়িয়ে তোমায় ছুঁতে পারি না ঠিকই, কিন্তু প্রতিটা নিঃশ্বাসে অনুভব করি। কিছু ভালোবাসা আসলে কখনো শেষ হয় না ওগুলো শেষ পযন্ত দীর্ঘশ্বাস হয়েই বেঁচে থাকে।
💔❤️
2026-05-27 16:40:40