ᥫ᭡ :
তুমি কি সত্যিই ভাবো, আমি তোমাকে ভুলে যাবো..? তোমাকে ভোলা কি এতোটাই সহজ? তুমি কি আমার কাছে এতোটাই সস্তা? না, কখনোই না.... কারণ তুমি ছিলে আমার জীবনের সেই অধ্যায়, যেটা আজও সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর। তুমি ছিলে আমার হাসির কারণ, চোখ ভেজা রাতগুলোর একমাত্র আশ্রয়। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আজও মনে পড়ে, যেন ঠিক এখনো পাশে আছো। ভুলে যাওয়া যদি হতো, তবে এতোদিনে হৃদয়টা নিশ্চুপ হয়ে যেত... কিন্তু না, এখনও মাঝরাতে ঘুম ভেঙে যায়, মনে পড়ে যায় তোমার সেই হেসে ওঠা চেহারা, তোমার বলা সেসব ছোট ছোট কথাগুলো। তুমি কোনো ভুল ছিলে না, তুমি ছিলে আমার জীবনের শ্রেষ্ঠ অনুভব। হয়তো তুমি থাকো না পাশে, কিন্তু বিশ্বাস করো... তুমি আছো আমার প্রতিটা দুঃখে, ভালোবাসায়, আর স্বপ্নের ভেতর। তুমি কি ভাবো, তোমাকে ভোলা এতোটাই সহজ? না.... তুমি হলে আমার হৃদয়ের ঠিক মাঝখানে লেখা সেই নাম, যেটা কখনো মুছে ফেলা যায় না...! 😅❤️
2026-05-13 11:17:33