BL4ZEx-twentynine 🙌🥇 :
তোমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছিলাম, এখনো বাসি... কিন্তু তুমি তা কখনো বুঝলে না..."
ভেবেছিলাম তুমি থাকলে পৃথিবীর সবটা রঙিন হয়ে উঠবে, ভেবেছিলাম ভালোবাসা মানেই চিরকাল, ভেবেছিলাম যার জন্য এতটা অনুভব, সে কখনো কষ্ট দেবে না। কিন্তু বাস্তবতা কতোটা নিষ্ঠুর হতে পারে, সেটা আমি তোমাকে ভালোবেসে বুঝেছি।
তুমি ছিলে আমার প্রতিটা সকাল, প্রতিটা রাত, হাসি-কান্না, স্বপ্ন—সব কিছুর সঙ্গী। তোমার জন্যই ভালোবাসা শব্দটার মানে খুঁজে পেয়েছিলাম। আমি তোমার খুশির জন্য নিজের স্বপ্নগুলোও ছেড়ে দিতে রাজি ছিলাম। কিন্তু তুমি একবারও পেছন ফিরে তাকালে না…
অনেক সময় ভাবি, এতটা ভালোবেসে ভুল করেছিলাম কি? কিন্তু না, ভালোবাসা কোনো ভুল নয়। আমি গর্ব করি, আমি কাউকে নিজের চেয়ে বেশি ভালোবেসেছি। কারণ আমার অনুভবগুলো ছিলো সত্যি, ছিলো নিঃস্বার্থ।
আজ তুমি নেই, তবুও মনটা বারবার তোমাকেই খুঁজে। হাজারো মুখের ভিড়ে এখনো চোখ খোঁজে সেই চেনা মুখটা… কারণ এখনো তোমার জায়গাটা কেউ নিতে পারেনি, আর সম্ভবত পারবেও না।
ভালোবাসা কখনো ফুরায় না, শুধু সময়ের সাথে নীরব হয়ে যায়। আজ আমি চুপ, কিন্তু ভালোবাসাটা ঠিক আগের মতোই গভীর। তুমি বুঝলে না, তবুও তোমার জন্য আমার এই নিঃশব্দ ভালোবাসা রয়ে গেছে… চিরকাল।💔😅
2026-05-31 06:48:51