👑や𝙧īȵc♡┊H▒A▒S▒ I ▒B━━╬٨ـﮩs💞 :
আমি কাছ থেকে মানুষকে বদলে যেতে দেখেছি আমি।
সবাই কত ভরসা দিয়েছে প্রথমের দিকে—“আমি আছি, কোনো চিন্তা নেই, সব ভালো হবে। অথচ সবাই সরে গেছে, একদম হঠাৎ করেই। খুব খারাপ সময়ে, তাদের দেওয়া সবটুকু কেড়ে নিতেও দেখেছি। আজকাল আর ভয় করে না।
যে মানুষ সাহস করতে জানে, তাকে ভয়ের গল্প বলে থামিয়ে রাখা যায় না।
আমি থামতে জানি, অপেক্ষা করতে জানি। তবুও, কত মানুষ থাকতে বলেও ফিরে আসেনি। রাস্তার একপাশে দাঁড়িয়ে থেকেছি, মাঠের একাধারে বসে থেকেছি—ওরা কেউ ফিরে আসেনি, ফিরে আসতেও চায়নি। আমাদের মতো মানুষ কাউকে জোর করতে পারে না—ওটা আমাদের স্বভাবও নয়।
তবুও একটা সময় পর আমরাও জোর করে কিছু বলতে চেয়েছি। বলতে গিয়েও চুপ করে ভেবেছি—আসলে, এটা কি ঠিক করছি? আমার বলা কথাগুলো তাদের আঘাত করবে না তো?
আমরা অনেক কিছু ভাবি, ভাবতে চাই, কিন্তু ঠিক ঠিক বলতে পারি না। আমাদের কাছে গল্প জমে থাকে—প্রকাশ করতে পারি না। হয়তো একদিন পারবো, অথবা কখনোই পারবো না। সভ্যতা আমাদের জন্য থেমে থাকেনি, থাকবেও না। হেরে গেলেও কেউ দেখে না, দেখবেও না। তবুও ভেতরে ভেতরে আমরা বেঁচে থাকি নিঃশব্দে, অদৃশ্য এক লড়াইয়ে। কেউ হাত না ধরলেও, নিজের হাতটাই শক্ত করে ধরি। কারণ আমরা জানি—সবাই চলে গেলেও,
নিজেকে ছেড়ে যাওয়া যায় না।
2026-05-06 00:55:32