《.•°~[ÊR.Ễ₥𝐫𝚊𝕦ʆ]~°•.》 :
আজ বাবাকে হারানোর ৩২ দিন…
সময় কেটে যাচ্ছে ঠিকই, কিন্তু তোমাকে ছাড়া প্রতিটা দিন যেন আগের চেয়ে আরও বেশি কঠিন হয়ে উঠছে।
এখনো বিশ্বাস করতে কষ্ট হয় যে তুমি আর আমাদের মাঝে নেই।
এখনো মনে হয় হঠাৎ করে ফোন দিবা, খোঁজ নিবা, অথবা বাসায় ফিরলে সেই পরিচিত কণ্ঠে ডাক দিবা।
কিন্তু বাস্তবতা খুব নিষ্ঠুর…
তুমি সত্যিই অনেক দূরে চলে গেছো, এমন এক জায়গায় যেখান থেকে কেউ আর ফিরে আসে না।
বাবা, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় ছায়া ছিলে তুমি।
নিজের কষ্ট, নিজের দুঃখ সব লুকিয়ে রেখে সবসময় আমাদের ভালো রাখার চেষ্টা করেছো।
তোমার ভালোবাসা কখনো মুখে প্রকাশ করো নাই, কিন্তু তোমার প্রতিটা কাজের মাঝেই সেই ভালোবাসা ছিল।
আজ বুঝি, বাবারা আসলে নিজের সুখ ভুলে গিয়ে সন্তানের হাসির জন্য বেঁচে থাকে।
তুমি চলে যাওয়ার পর বুঝেছি, মাথার উপর থেকে একটা বিশাল বটগাছ সরে গেলে জীবন কতটা অসহায় হয়ে যায়।
আগে কোনো কষ্ট এলে মনে হতো “বাবা আছে” — এখন সেই ভরসার জায়গাটা একদম খালি।
তোমার ব্যবহৃত জিনিসগুলো, তোমার কথা বলার ধরন, তোমার হাঁটার শব্দ — সবকিছু এখন শুধু স্মৃতি হয়ে গেছে।
আর এই স্মৃতিগুলোই প্রতিদিন বুকের ভিতর আরও বেশি ব্যথা বাড়িয়ে দেয়।
বাবা, জানো?
অনেক সময় খুব ইচ্ছা করে তোমার সাথে আরেকবার বসে গল্প করতে…
একবার শুধু “বাবা” বলে ডাক দিতে…
একবার তোমার হাতটা ধরে বলতে — “তুমি ছাড়া পৃথিবীটা সত্যিই অনেক কঠিন।”
আজ ৩২ দিন হয়ে গেল, কিন্তু তোমার অভাবটা একদিনের জন্যও কমে নাই।
প্রতিটা নামাজে, প্রতিটা দোয়ায় শুধু তোমার কথাই মনে পড়ে।
আল্লাহ যেন তোমার কবরকে শান্তিময় করেন, তোমার সব গুনাহ মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
তুমি হয়তো আর এই পৃথিবীতে নেই, কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা স্মৃতিতে, প্রতিটা দোয়ায় সারাজীবন বেঁচে থাকবে বাবা… 💔
2026-05-06 19:38:56