@nazmul_194: চেয়েছিলাম কেউ একটু থেমে জিজ্ঞেস করুক— “তুই আসলে কেমন আছিস?” কিন্তু সবাই শুধু আমার হাসিটাই দেখেছে, ভেতরের ভাঙাচোরা মানুষটাকে কেউ দেখেনি। আমি কাঁদিনি বলে সবাই ভেবেছে আমি শক্ত, আমি চুপ থেকেছি বলে সবাই ভেবেছে আমার কষ্ট নেই। কিন্তু সত্যিটা হলো— আমি শুধু অভ্যাস করে ফেলেছি নিজের কষ্ট নিজেই লুকিয়ে রাখতে। অনেকবার ইচ্ছে হয়েছে কারও কাছে সব খুলে বলি, কিন্তু শেষে মনে হয়েছে— শুনলেও কেউ বুঝবে না। তাই এখন আর কাউকে কিছু বলি না, শুধু নিজের ভেতরেই হারিয়ে যাই… কারণ আমি মানুষ হয়েও কখনো কারও কাছে সত্যি করে “বোঝা” হয়ে উঠতে পারিনি। 🥀