ডো এর জন্য : প্রথমে কুসুম গরম ১ কাপ দুধ /পানির সাথে ইস্ট পাউডার আর ১ চামুচ চিনি দিয়ে রেখে দিবেন কিছুক্ষন..ইস্ট এক্টভেট হয়ে যাবে কিছুক্ষন পরেই এরপর অল্প অল্প করে আটা / ময়দা এড করবেন আর মাখবেন... পরটার ডো এর থেকে আরো নরম ডো বানাতে হবে এরপর সয়াবিন তেল/ বাটার এড করে আরো কিছুক্ষন মাখবেন.. এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন মিনিমাম ২ ঘন্টা..উষ্ণ জায়গায় রাখার চেষ্টা করবেন...
ভিতরের ফিলিং এর জন্য সয়াবিন তেলে পিয়াজ কুচি হাল্কা ভেজে নিবেন,এরপর আদা রসুন বাটা, টমেটো বাটা,লবন, মরিচ গুঁড়া, হ্লুদ গুড়া,গরম মসলা গুড়া,জিরা গুড়া সব সামান্য করে এড করে দিবেন আর এরপর ছোট ছোট টুকরো করে রাখা মুরগির মাংস দিবেন..প্রায় রান্না হয়ে আসলে ২ টেবিল চামুচ দুধ আর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নিবেন
এবার দেখবেন আটার ডো পারফেক্টলি ফুলে উঠেছে অনেক টা... এসময় এক চিমটি লবন এড করবেন ডো এর সাথে
এরপর কিছুক্ষণ মাখিয়ে নিবেন..এরপর নিজের ইচ্ছেমতো শেইপ এ বানিয়ে নিবেন... আর ডুবো তেল এ ভাজতে হবে অবশ্যই..তবে খুব অল্প আচ এ আর তেল হাল্কা গরম হলেই ভাজার জন্য দিতে হবে...এক একটা চিকেন বান ভাজতে ৭/৮ মিনিট করে সময় লাগে
* আমি হাইকো ব্রান্ড এর ইস্ট ইউজ করি আপনি চাইলে এটাই ইউজ করতে পারেন..এরপর ও বিস্তারিত রেসিপি লাগলে বলবেন আমি খুব তারাতারি আমার ফেসবুক পেইজ এ রেসিপি দিয়ে দিবো একদম সঠিক পরিমাপ সহ 💖..