~ ☆ ~ SADHIN~ ☆ ~ :
ভালো থাকো মা, আমি আর এতো সহজে হয়তো বা বাড়ি ফিরতাছি না ,আজ মনে হচ্ছে এই দূরদেশে আসার সিদ্ধান্তটা শুধু জীবনের জন্য না, মনের জন্য ও ছিল এক বিশাল পরিক্ষা। মা, তোমার হাতের ভাত , তোমার আদর, তোমার সেই মায়াভরা মুখটা সব কিছু এখন কেবল স্মৃতির ঝাঁপিতে জমে থাকা এক একটা ছবি।জানিনা কবে আবার আমাদের দেখা হবে, জানিনা তুমি এখনো আগের মতো রাত জেগে অপেক্ষা করো কিনা ,জানিনা এখনো আমার প্রিয় খাবারগুলো রান্না করো কিনা, কিন্তু জানি, এই দুরত্ব, এই দায়িত্ব,এই লড়াই আমাকে বাধ্য করছে দূরে থাকতে । জীবনের প্রয়োজন আর স্বপ্ন পূরনের নামে নিজের আবেগ গিলে ফেলতে শিখে গেছি মা । তোমার মুখের সেই এক বুক মায়া আজও মনে পড়ে , কিন্তু বাস্তবতা এতটা নির্মম যে আমি আর আগের মতো করে ফিরতে পারি না। ভালো থাকো আম্মা , আমার জন্য চিন্তা করো না আম্মা তবে মাঝে মাঝে এই শক্ত ছেলেটাও কান্নায় ভেঙে পড়ে , শুধু তোমার মুখটা মনে পরে...!❤️🩹🥹
2026-05-07 10:35:09