MD Hasan :
মানুষ কেন মানুষের অভাবে ছটফট করেএই প্রশ্নের উত্তর খুব সহজ, আবার খুব কঠিনও,কারণ মানুষ একা বাঁচতে পারে, কিন্তু শূন্যতা নিয়ে বাঁচতে পারে না। আর সেই শূন্যতা জন্ম নেয় তখনই, যখন জীবনে কোনো একজন মানুষ শুধু মানুষ হয়ে থাকে না,সে হয়ে যায়,অভ্যাস, আশ্রয়, শান্তি, আর নিঃশব্দে বেঁচে থাকার একমাত্র কারণ।
মানুষ কেন নির্দিষ্ট একজন মানুষের জন্য জীবন বিসর্জন দেয়? কেন তার জন্য কেঁদে কেঁদে চোখ ভাসায়, এমনকি তা মৃত্যু পর্যন্ত? কারণ ভালোবাসা যুক্তির ভাষা বোঝে না। ভালোবাসা হিসাব করেনা কে থাকবে, কে যাবে। যখন মন কাউকে আপন করে নেয়, তখন সে মানুষটা জীবনের কেন্দ্রবিন্দু হয়ে যায়। তার চারপাশেই ঘোরে সমস্ত অনুভব, সমস্ত স্বপ্ন, সমস্ত অপেক্ষা। একদিন হঠাৎ করে যখন সেই মানুষটা আর পাশে থাকে না, তখন পুরো পৃথিবীটা জনশূন্য মনে হয়। চারদিকে মানুষ থাকে, শব্দ থাকে, হাসি থাকে ,তবু ভেতরে শুধু নীরবতা। নির্দিষ্ট ওই মানুষটা ছাড়া একটা দিন যেন বছরের সমান দীর্ঘ হয়ে যায়। সময় এগোয়, কিন্তু মন থেমে থাকে ঠিক তার কাছেই,মন যখন সত্যি ভালোবাসে, আপন করে নেয়-তখন তার অভাব কাউকে দিয়ে পূরণ করা যায় না। কারণ মানুষ বদলানো যায়, কিন্তু অনুভূতির জায়গা বদলানো যায় না। সে যে জায়গাটা নিয়ে যায়, সেটা তার মতো করেই খালি পড়ে থাকে। সেখানে কেউ বসতে পারে না, কেউ দাঁড়াতে পারে না,ওটা শুধু তার জন্যই ছিল।
হাজার মুখের ভিড়ে, হাজার হাসির মাঝেও যদি সেই মুখটা না থাকে, তবে সবকিছু অসম্পূর্ণ লাগে। বুকের ভেতর একটা অদ্ভুত ফাঁকা শব্দ বাজতে থাকে,যেটা কেউ শুনতে পায় না, শুধু অনুভব করা যায়,তখন শুধু তার জন্যই বেঁচে থাকতে ইচ্ছে করে, আবার তার না থাকাতেই প্রতিটা নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। বাঁচা আর যন্ত্রণার মাঝখানে দাঁড়িয়ে,মানুষ,তখন,বুঝতে,পারে-ভালোবাসা কখনো শুধু সুখ দেয় না, কখনো কখনো সে বেঁচে থাকার সবচেয়ে গভীর কষ্টটাও দিয়ে যায়।এই কারণেই মানুষ মানুষের অভাবে ছটফট করে। কারণ কিছু মানুষ চলে গেলে, তারা শুধু মানুষ হয়ে থাকে না,তারা হয়ে যায় শূন্যতার নাম। প্রিয় তমা আমার 💔💔
2026-05-08 00:39:27