—͞Ꭼᴠꫝꫝ፝֟n_🚬🍬 :
এই যে তোমরা_মন ভেঙে দাও, বিশ্বাস ভেঙে দাও,
ভালো না বেসেও ভালোবাসার অভিনয় করে যাও..!
তোমরা ভালো থাকো কিভাবে? একটুও কি কষ্ট হয় না?
রাতে ঘুমানোর আগে কি একবারও মনে পড়ে না_কাউকে নিয়ে স্বপ্ন দেখিয়েছো, তার পুরো পৃথিবীটাই ভেঙে দিয়েছো?
আমরা যারা সত্যি সত্যি ভালোবেসে ফেলি,
তাদের কাছে ভালোবাসা কোনো খেলা না_এটা ছিল বিশ্বাস,এটা ছিল ভরসা, এটা ছিল জীবনের সবচেয়ে আপন অনুভূতি..!যেখানে কাউকে হারানোর ভয়েই বুক কেঁপে উঠতো,যেখানে একটা "কেমন আছো" না পেলে দিনটাই অসম্পূর্ণ লাগতো..!আর তোমাদের কাছে? একটা সময় কাটানোর গল্প,একটা অভ্যাস,না হলে শুধু অভিনয়..!মুহূর্তগুলো কাটিয়ে দেওয়া,মায়া তৈরি করা,তারপর হঠাৎ করেই সবকিছু ছেড়ে চলে যাওয়া_যেন কিছুই হয়নি কোনোদিন..!তোমরা হয়তো সহজেই ভুলে যাও,নতুন মানুষ, নতুন গল্পে ব্যস্ত হয়ে যাও_কিন্তু আমরা ভুলতে পারি না..!আমরা রাত জেগে অপেক্ষা করেছি,একটা মেসেজের জন্য একটা ফোন কলের জন্য_নিজেকে হাজারবার বুঝিয়েছি,"সব ঠিক হয়ে যাবে..!"কিন্তু শেষ পর্যন্ত বুঝেছি_সব ঠিক হয় না,কিছু মানুষ শুধু শিখিয়ে দিয়ে যায় ভালোবাসা মানে কষ্ট..!হয়তো তোমাদের কোন আফসোস নেই,কিন্তু আমাদের প্রতিটা রাত_একটা না বলা কান্না হয়ে জমে থাকে..!প্রতিটা নীরবতা একটা গল্প বলে,যেখানে আমরা হেরে যাই,আর তোমরা জিতে যাও খুব সহজেই..!কখনো কি মনে হয় না_যে মানুষটা তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিল,তাকে এমন ভাবে ভেঙে দেওয়া ঠিক ছিল?কখনো কি বুকের ভেতরটা হালকা কাঁপে না_তার কান্না গুলোর কথা ভেবে?আমরা আজও একই জায়গায় দাঁড়িয়ে আছি_শুধু তুমি নেই..!তোমার দেওয়া স্মৃতিগুলো আছে, আর আছে হাজারটা প্রশ্ন..!সব শেষে একটা কথাই মনে আসে_আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম..!"নাকি তুমি কোনোদিনই প্রয়োজন মনে করোনি? 😅💔
2026-05-10 04:46:46