স্বপ্নের ভালোবাসা :
-অনেক মিস করি চিরচেনা সেই মুখ, সেই কন্ঠ, সেই চোখ যা আমাকে প্রতিনিয়ত ভাবায়! কখনো কখনো মনে হয় - সময়ের সাথে সেই মুহুর্তগুলো হারিয়ে গেছে, আর কোনোদিন সেই হাসি, সেই আলো, সেই অনুভূতিগুলো ফিরে আসবে না!
তবে তুমি যখন আমার ছিলে, তখন সময়টা ছিল একটা স্থির ছবি, যেন পৃথিবীও আমাদের চারপাশে থেমে গিয়েছিল! তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল অমূল্য! সেই শব্দ, সেই চুপচাপ হাসি, সেই কথা না বলা মুহুর্তগুলো সবকিছু এখন আমার মনে এক অদ্ভুত স্বপ্নের মতো ঘুরে বেড়ায়!
তুমি চলে যাওয়ার পরেও আমি তোমাকে প্রতিটি জায়গায় খুঁজে ফিরি! আমার হৃদয়ে এখনো তুমি আছো, যদিও তোমার শূন্যতা প্রতিদিন আমাকে অস্থির করে তুলছে! এই নিঃসঙ্গতা, এই দীর্ঘ অপেক্ষা, আমার প্রতিটি দিনকে যেন আরো ভারী করে তোলে, কিন্তু তোমার স্মৃতি, তোমার অস্তিত্ব কিছুটা হলেও আমাকে শাস্তি দেয় কেননা জানি-তুমি কোথায় আছো, আমার মনে, আমার সত্তায়:)💔😅🥺
2026-05-15 01:01:30