@pakhi__521: তুমি ভাবো তোমার জন্য আমার মায়া হয় না… কিন্তু তুমি জানো না, তোমার মায়া আমাকে প্রতিদিন একটু একটু করে শেষ করে দিচ্ছে। তোমার প্রতি অনুভূতিগুলো এত গভীর যে, চাইলেও নিজেকে তোমার থেকে আলাদা করতে পারি না। তুমি হয়তো খুব সহজেই দূরে সরে গেছো, কিন্তু আমি আজও সেই আগের জায়গাতেই আটকে আছি… যেখানে তোমার একটা মেসেজে মন ভালো হয়ে যেত, আর তোমার অবহেলায় পুরো রাতটা কান্নায় কেটে যেত। মানুষ বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু কিছু মানুষ জীবনে এমনভাবে জড়িয়ে যায় যে, সময়ও তাদের মুছে ফেলতে পারে না। তুমিও ঠিক তেমনই… তুমি নেই, তবুও তোমার স্মৃতি আছে, তোমার কণ্ঠস্বর আছে, তোমার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো এখনো বুকের ভেতর তীব্রভাবে বেঁচে আছে। আমি কখনো তোমাকে দোষ দিই না, কারণ ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না। শুধু একটা আফসোস থেকে যায়— যাকে এতটা নিজের ভেবেছিলাম, সে কোনোদিন আমার অনুভূতির গভীরতাটা বুঝলো না। আজকাল খুব হাসি আমি, কিন্তু সেই হাসির আড়ালে কতটা ভাঙা আমি, সেটা কেউ দেখে না। কারণ কিছু কষ্ট শব্দে প্রকাশ করা যায় না… শুধু নীরবে অনুভব করতে হয়। আর তুমি… তুমি হয়তো কোনোদিন জানবেও না, তোমার মায়া আমাকে কতটা নিঃশেষ করে দিয়েছে…! 💔
αкнι~🕊️
Region: BD
Tuesday 12 May 2026 02:25:42 GMT
Music
Download
Comments
ময়নামতি 🧚♀️🧚♀️ :
❤️🩹❤️🩹
2026-05-15 14:36:32
4
To see more videos from user @pakhi__521, please go to the Tikwm
homepage.