ময়মসিংহ গফর গাঁওএর ছেলে আলামিন :
মদে আর কতটুকু নেশা গালিব- সর্বনাশ তো করছে প্রেমিকার চোখ|"
এই লাইনটা লিখেছিলাম এক রাতে, যখন বোতলটা প্রায় খালি, কিন্তু বুকটা ভরেনি একফোঁটাও|
মদ খেলে মানুষ নেশাগ্রস্ত হয়- এটাই সবাই জানে| কিন্তু কেউ জানে না, তার চোখের দিকে তাকালেই আমার মাথা ঘুরে যেত,হাত কাঁপত,আর বুকের ভেতর কোথাও একটা ভাঙনের শব্দ হতো| >
আমি মদের কাছে গিয়ে বসতাম ভুলতে, আর তার চোখ এসে বসত আমার সামনে-নীরব, গভীর, নিষ্ঠুর| সেই চোখে ছিল প্রতিশ্রুতি,যা কোনোদিন পূরণ হয়নি ছিল মায়া, যার বিনিময়ে শুধু শূন্যতা পেয়েছি|
লোকেরা বলত,"এত মদ খাস কেন?" আমি হাসতাম-কী করে বোঝাই-
মদের নেশা কাটে সকালে, কিন্তু তার চোখের নেশা কাটে না কোনোদিন|
একদিন সে চলে গেল..!
মদটা তখনও টেবিলে ছিল, কিন্তু নেশা আর লাগছিল না| কারণ সর্বনাশটা তো মদ করেনি- সর্বনাশটা করেছিল এক জোড়া প্রেমিকার চোখ, যে চোখ একদিন আমাকে বাঁচার স্বপ্ন দেখিয়ে আজ আমাকে বেঁচে থাকার শাস্তি দিচ্ছে|
আজও বোতল খুললে নিজেকে বলি— "মদে আর কতটুকু নেশা পাগলা?" নিজেই উত্তর দিই— "নেশা তো নেই মদে.. নেশা ছিল তার চোখে, আর সেই নেশারই এখনো খেসারত দিচ্ছি প্রতি রাতে..!!!💔😅
2026-05-14 13:37:11