Offline :
তোমাকে পাবো না জেনেও আজও আমি তোমাকে অসম্ভব ভালোবাসি।
সত্যি বলতে আজও আমি তোমার মায়া কাটিয়ে উঠতে পারি নি। যতই সময় কেটে যাক, যতই দিন বদলাক আমার মনে হয় আমি আজও সেই জায়গাটাতেই আটকে আছি যেখানে তোমাকে প্রথম ভালেবেসেছিলাম। আমি বারবার নিজেকে বোঝাই তুমি আমার নও, তুমি হয়তো আমার কোনোদিন হবারও নও, তবুও মনকে কিছুতেই মানাতে পারি না। তোমার নামটা শুনলে তোমার মুখটা চোখের সামনে এসে আজও বুকটা কেঁপে ওঠে। আমি জানি ভালোবাসা মানুষ পাওয়া নয়, কিন্তু ভালোবাসা ছাড়া বাঁচাও যায় না। হয়তো আমি তোমার কাছে কোনোদিনই বিশেষ কেউ নই, তবুও তুমি আমার কাছে বিশেষ কিছু। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলবার, নিজের মনকে শক্ত করার, কিন্তু প্রতিবারই তোমার মায়ায় আটকে গেছি। তুমি আমার জীবনের সেই অধ্যায় যেটা কোনোদিন বন্ধ করতে পারবো না। তোমার স্মৃতি, তোমার ছোট ছোট কথাগুলো, তোমার একটু খানি যত্ন—সবকিছু আজও আমার কাছে সবচেয়ে মূল্যবান। মানুষের ভাবে সময় সব কিছু বদলে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে সময় শুধু তোমার প্রতি ভালোবাসাটাকে আরও গভীর করেছে। তুমি যদি দূরে থাকো, অন্য কারো সঙ্গে থাকো, তাহলে সব সুখ যেন তোমার হোক—কিন্তু ভালোবাসা যেন কখনো না ভোকে এইটুকুই চাওয়া আমার। তুমি সেই অসম্পূর্ণ স্বপ্ন, আমার সেই অদেখা সুখ, যে আমার জীবনের সবকিছু হলেও আমার হইনি কোনোদিন
2026-05-16 17:23:38