@ayna1122334: আমি প্রেমে পড়েছি? ফ্যামিলির কারো সাথে তেমন কথা হয় না! ফ্রেন্ডস আর আত্মীয় স্বজন তো অনেক দূরের বিষয় কারো সাথেই কথা হয় না। অনেকে কল দেয়, ধরি না বিরক্ত লাগে। এই কারণে অনেক বার কল দেওয়ার পর যখন কারো একটা কল ধরি' হুট করে ফ্যামিলি, ফ্রেন্ডস বা আত্মীয়রা বলেই উঠে' কারো খপ্পরে পড়ছস? আমাদের ভুলেই গেছস। ভাবে প্রেমে পড়েছি! তখন কোনো কথা ছাড়াই কল কেটে দেই! হ্যাঁ আমি প্রেমে পড়েছি' তবে একাকিত্বের প্রেমে! আমি এখন একা থাকি! একা থাকতে ভীষণ ভালো লাগে! কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না! যেখানে মানুষের হট্টগোেল আমি ওইখানে থাকি না! মানুষের ভীড় এড়িয়ে গিয়ে দূরে একা একা বসে থাকি! আসলে মানুষের ভীড়ে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তাই এখন একাকীত্বের মাঝে নিজেকে খুঁজি! কখনো পাই! আবার কখনো বা বিষন্নতায় ভুগি! তবে আমি এখন একাকীত্বেই সুখী! এখন মনে হয় পৃথিবীতে একাকীত্বের চেয়ে বেশি সুখ আর কোথাও নেই! একবার যে একাকীত্ব কে আপন করে নিতে পারে তাকে আর কোনো দুঃখই বোধহয় স্পর্শ করতে পারে না! আমার কাছে এখন তাই মনে হয়! এখন আমার আর কোনো কিছুর প্রতি পিছু টান নেই, আমি এখন সব সুখীদের মাঝে একজন! 🤍🥹#for #you
আমি প্রেমে পড়েছি
ফ্যামিলির কারো সাথে তেমন কথা হয় না! ফ্রেন্ডস আর আত্মীয় স্বজন তো অনেক দূরের বিষয় কারো সাথেই কথা হয় না। অনেকে কল দেয়, ধরি না বিরক্ত লাগে। এই কারণে অনেক বার কল দেওয়ার পর যখন কারো একটা কল ধরি' হুট করে ফ্যামিলি, ফ্রেন্ডস বা আত্মীয়রা বলেই উঠে' কারো খপ্পরে পড়ছস? আমাদের ভুলেই গেছস। ভাবে প্রেমে পড়েছি! তখন কোনো কথা ছাড়াই কল কেটে দেই! হ্যাঁ আমি প্রেমে পড়েছি' তবে একাকিত্বের প্রেমে! আমি এখন একা থাকি! একা থাকতে ভীষণ ভালো লাগে! কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না! যেখানে মানুষের হট্টগোেল আমি ওইখানে থাকি না! মানুষের ভীড় এড়িয়ে গিয়ে দূরে একা একা বসে থাকি! আসলে মানুষের ভীড়ে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তাই এখন একাকীত্বের মাঝে নিজেকে খুঁজি! কখনো পাই! আবার কখনো বা বিষন্নতায় ভুগি! তবে আমি এখন একাকীত্বেই সুখী! এখন মনে হয় পৃথিবীতে একাকীত্বের চেয়ে বেশি সুখ আর কোথাও নেই! একবার যে একাকীত্ব কে আপন করে নিতে পারে তাকে আর কোনো দুঃখই বোধহয় স্পর্শ করতে পারে না! আমার কাছে এখন তাই মনে হয়! এখন আমার আর কোনো কিছুর প্রতি পিছু টান নেই, আমি এখন সব সুখীদের মাঝে একজন!
2026-05-17 17:38:46
14
virus☠ :
caption ta deya jbe?? plzzz
2026-05-17 13:48:20
6
💥 𝐌𝐀 𝐌𝐔 𝐍 🌺 :
caption er fast line dewa jabe? 🌚
2026-05-18 12:04:17
4
Syed Tanvir :
একাকীত্ব মানুষকে তার পরম আত্মার সাথে সম্পর্ক সৃষ্টি করে।